ফেসবুক ডেটা ও গোপনীয়তা নীতি
আমরা কী তথ্য নিই
Facebook দিয়ে সংযুক্ত করলে আমরা শুধু আপনার নাম, ফেসবুক ইউজার আইডি, আপনার পরিচালিত পেজের তালিকা (নাম, আইডি, ছবি) এবং পেজ অ্যাক্সেস টোকেন সংরক্ষণ করি।
এই তথ্য শুধুমাত্র আপনার পেজের মেসেজ/কমেন্ট ব্যবস্থাপনা ও অর্ডার প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হয় না।
ডেটা মুছে ফেলা
যেকোনো সময় অ্যাডমিন প্যানেলের Facebook Hub থেকে “সংযোগ বাতিল” চাপলে সব টোকেন ও পেজ তথ্য স্থায়ীভাবে মুছে যায়।
Facebook-এর সেটিংস থেকে অ্যাপটি সরালেও আমাদের সার্ভারে সংরক্ষিত টোকেন স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয় (Data Deletion Callback)।
প্রয়োজনে যোগাযোগ: support@mistyranishop.com অথবা support@arglobalbd.com